অর্ডার, চালান, গাড়ি আর আদায় — এক ধারায়
ডিস্ট্রিবিউটর, ডিপো, সুপার ডিপো আর ডিলার নেটওয়ার্কের প্রতিটি অর্ডার শেষ পর্যন্ত চোখে।
- অর্ডার
- চালান ও গাড়ি
- আদায়
ডিস্ট্রিবিউটর, ডিপো আর ডিলার নেটওয়ার্কের জন্য — অর্ডার থেকে চালান, গাড়ি, আদায় আর প্রতিটি পক্ষের খতিয়ান।
UBOS DMS চলে Nexus-এর একই ইঞ্জিনে — একই হিসাব-নিয়ম, একই নিরাপত্তা, একই মোবাইল অ্যাপ। পার্থক্য একটাই: বিতরণের ব্যবসায় যে মডিউলগুলো লাগে, শুধু সেগুলো চালু; বাকিগুলো বন্ধ, তাই পর্দা সহজ আর শেখা দ্রুত।
ব্যবসা বড় হলে — উৎপাদন, আমদানি বা বহু কোম্পানি — একই ডেটা নিয়ে Nexus-এর বাকি মডিউল চালু করে নেওয়া যায়, নতুন করে কিছু বসাতে হয় না।
সবই আজ চালু, শুধু যেখানে লেখা আছে "শীঘ্রই"।
সরাসরি বিক্রয় ও কাউন্টার বিল, অর্ডার থেকে চালান-বিল, ব্যাক-অর্ডার, পুনরাবৃত্ত অর্ডার, ফেরত ও ক্রেডিট নোট।
চালান যাচাই, DO রাউন্ড, পরিবহন বোর্ড, গাড়ির তালিকা, গেট পাস, কুরিয়ার, এলাকার নিষ্পত্তি।
প্রিন্সিপাল ও ডিস্ট্রিবিউটরের খতিয়ান, ইনডেন্ট, ড্যামেজের হেফাজত, প্রিন্সিপালের ইনসেনটিভ, মাসিক ডিপো হিসাব।
অংশীদার চুক্তি, জামানতের খতিয়ান, ডিপোর ডেবিট-ক্রেডিট খতিয়ান।
COD, চেক, বিকাশ-নগদ আদায়, বাকির সীমা ও বাকির বয়স, দৈনিক নিষ্পত্তি।
টেরিটরি থেকে বেস পয়েন্ট, রুট, SR থেকে RSM, ডিলার বণ্টন, টার্গেট বনাম অর্জন।
স্কিম ও কমিশনের নিয়ম, অনুমোদন, কমিশনের খতিয়ান।
বহু গুদাম, ব্যাচ-মেয়াদ ও FEFO, ট্রান্সফার, গণনা ও সমন্বয়।
প্রতিটি বিক্রি, আদায় ও খরচ নিজে থেকেই খাতায় — পরিবহন, হাম্মালি ও ভাড়ার খরচসহ।
রুট ও বিট, দোকানে চেক-ইন, মাঠে অর্ডার ও আদায়।
ডিস্ট্রিবিউশন হাউসের নিজের হিসাব — বহু প্রিন্সিপাল এক জায়গায়।
আজকের সারসংক্ষেপ, অস্বাভাবিকতার নজর, বিলের ছবি থেকে খসড়া।
আপনার কয়েকটা ডিলার, পণ্য আর গাড়ি বসিয়ে ডেমো সাজিয়ে দেখাবো।