
১. ABOS ALL BUSINESS OPERATING SYSTEM
ABOS বানানো হয়েছে একটা সহজ নিয়মে — যা লাগবে না, তা চালু থাকবে না। প্রতিটি মডিউল নিজের ফোল্ডারে স্বয়ংসম্পূর্ণ, তাই একটার সমস্যা আরেকটাকে ছোঁয় না। একজন মালিক একাধিক কোম্পানিতে থাকতে পারেন এবং কোম্পানি সুইচ করলে অন্য কোম্পানির একটা লাইনও দেখা যায় না — প্রতিটি কোয়েরিতে company_id বাধ্যতামূলক।
ভেতরে Core Engine বসানো — ডকুমেন্ট স্ট্যাটাস, ড্রিল-ডাউন, সেটিংস, পারমিশন ইত্যাদি সব মডিউল একই ইঞ্জিন ব্যবহার করে। ফলে নতুন মডিউল যোগ করলেও ব্যবহারের ধরন এক থাকে — একটাই টুলবার, একটাই ফর্ম স্ট্যান্ডার্ড।



