🇧🇩 বাংলাদেশে তৈরি · বাংলা ও ইংরেজি — দুই ভাষাতেই চলে
Language / ভাষা:Englishবাংলা
Home › Resources › ইন্টিগ্রেশন

যে সেবা আপনি আগে থেকেই ব্যবহার করেন, তার সাথেই যুক্ত

টাকা নেওয়া, পার্সেল পাঠানো, অনলাইন দোকান, মেসেজ, ব্যাংক আর দোকানের যন্ত্র — সব সরাসরি সফটওয়্যারের সাথে। এক জায়গায় লিখলে বাকি জায়গায় নিজে থেকেই যায়।

যেসব সেবা ও যন্ত্রের সাথে যুক্ত হয়

এখানকার প্রতিটি সংযোগ আমরা চালু করে দিই — সেবার অ্যাকাউন্ট আর চাবি আপনার নামে, সংযোগ আর পরীক্ষা আমাদের।

পেমেন্ট ও টাকা

bKashমোবাইলে টাকা নেওয়া ও ফেরত
Nagadমোবাইলে টাকা নেওয়া
Rocketডাচ-বাংলার মোবাইল ব্যাংকিং
SSLCommerzকার্ড, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং এক সংযোগে
Visa · Mastercard · Amexকার্ডে বিক্রি, POS মেশিন
ব্যাংক স্টেটমেন্টব্যাংকের হিসাব নিজে থেকে মেলানো

কুরিয়ার ও ডেলিভারি

Steadfastপার্সেল বুকিং, ট্র্যাকিং, COD-র টাকা
RedXপার্সেল বুকিং, ট্র্যাকিং, COD-র টাকা
Pathao Courierপার্সেল বুকিং ও ট্র্যাকিং
FedExবিদেশে পার্সেল ও নমুনা
DHLবিদেশে পার্সেল, নমুনা ও কাগজ
নিজের রাইডারঅ্যাপে রুট, ডেলিভারির প্রমাণ

অনলাইন দোকান ও বিক্রি

Shopifyপণ্য, দাম, মজুদ আর অর্ডার দুই দিকে
Facebook ও Instagramল্যান্ডিং পেজ থেকে সরাসরি অর্ডার
নিজের ওয়েবসাইটনিজের ডোমেইনে দোকান
ডিলার পোর্টালডিলার নিজেই অর্ডার দেন

মেসেজ ও যোগাযোগ

WhatsAppঅর্ডার নিশ্চিত, বিল, মনে করিয়ে দেওয়া
SMSOTP, বকেয়ার খবর, অর্ডারের অবস্থা
ই-মেইলবিল, রিপোর্ট আর বিবরণী নিজে পাঠানো

দোকান ও কারখানার যন্ত্র

বারকোড ও QR স্ক্যানারবিক্রি, গুদাম আর বান্ডেলে
রসিদ ও লেবেল প্রিন্টারথার্মাল রসিদ, বারকোড লেবেল
ওজন যন্ত্রওজন সরাসরি বিলে বা ব্যাচ রেকর্ডে
হাজিরার যন্ত্রআঙুলের ছাপ ও মুখ চেনা — বেতনে সরাসরি
ক্যাশ ড্রয়ার ও গ্রাহকের পর্দাদোকানের কাউন্টারে

AI ও তথ্য

নিজের সার্ভারে AIখোলা লাইসেন্সের মডেল আপনার সার্ভারে
নিজের চাবিতে AI সেবাপছন্দের যেকোনো AI সেবা
Excel ও CSVপুরনো তথ্য আনা, রিপোর্ট নামানো
APIঅন্য সফটওয়্যার আমাদের সাথে কথা বলে
তালিকায় আপনার সেবাটা নেই?অন্য কোনো ব্যাংক, কুরিয়ার, পেমেন্ট বা যন্ত্রের সাথে যুক্ত করতে চাইলে — আপনাদের চাহিদা মতো সংযোগ বানিয়ে দেওয়া হবে।
জানান →

সংযোগ কীভাবে চালু হয়

১বেছে নিনকোন সেবার সাথে যুক্ত হবেন।
২অ্যাকাউন্টসেবার অ্যাকাউন্ট আপনার নামে — চাবি আপনার কাছে।
৩সংযোগ ও পরীক্ষাআমরা যুক্ত করি, পরীক্ষার লেনদেনে মিলিয়ে দেখি।
৪চালুএরপর সব নিজে থেকে — হাতে মেলানোর কাজ নেই।

প্রশ্নোত্তর

সংযোগের জন্য কি আলাদা খরচ আছে?

সফটওয়্যারের সংযোগ চালু করে দেওয়া আমাদের কাজ। সেবার নিজের খরচ (যেমন পেমেন্ট গেটওয়ের কমিশন, কুরিয়ারের ভাড়া, SMS-এর দাম) সেই সেবা আপনার কাছ থেকে নেয়।

কোন সফটওয়্যারে কোন সংযোগ পাবো?

NEXUS, ABOS, AVA আর POS — যার যেটা দরকার। আপনার ব্যবসা শুনে বলে দেব কোনটা আগে লাগবে।

আমার তথ্য কি সেবাগুলোর কাছে চলে যায়?

যতটুকু কাজের জন্য দরকার, ততটুকুই — যেমন কুরিয়ার পায় ঠিকানা আর ফোন। চাবি আপনার নামে, যেকোনো সময় বন্ধ করতে পারেন।