ধাপ ১ — তালিকা গুছান
পণ্যের তালিকা (নাম, একক, দাম), ক্রেতা আর সরবরাহকারীর তালিকা (নাম, ফোন, ঠিকানা) এক একটা Excel শিটে রাখুন। একই জিনিস দুই নামে থাকলে এখনই এক করুন।
ধাপ ২ — খোলা ব্যালান্স ঠিক করুন
একটা দিন বেছে নিন — সাধারণত মাসের প্রথম দিন। সেদিনের নগদ, ব্যাংক, প্রত্যেক ক্রেতার বাকি, প্রত্যেক সরবরাহকারীর দেনা আর গুদামের মজুদ গুনে লিখুন।
ধাপ ৩ — তথ্য আনা
এই শিটগুলো সফটওয়্যারে আনা হয় — হাতে আবার টাইপ করতে হয় না। আনার পর ট্রায়াল ব্যালান্স মিলিয়ে দেখুন।
ধাপ ৪ — প্রশিক্ষণ আর দায়িত্ব
কে বিল করবেন, কে ভাউচার দেবেন, কে অনুমোদন করবেন — আগে ঠিক করুন। প্রত্যেকে শুধু নিজের কাজের অনুমতি পাবেন।
ধাপ ৫ — প্রথম মাস পাশাপাশি
প্রথম মাসে পুরনো খাতা আর নতুন সফটওয়্যার দুটোই চালান, সপ্তাহে একবার মিলিয়ে দেখুন। মিললে খাতা বন্ধ করুন। কোন সফটওয়্যার আপনার মাপে, দেখুন হিসাবের সফটওয়্যার আর ইনভেন্টরি সফটওয়্যার পাতায়।