🇧🇩 বাংলাদেশে তৈরি · বাংলা ও ইংরেজি — দুই ভাষাতেই চলে
Language / ভাষা:Englishবাংলা
Home › Resources › প্রশ্নোত্তর

যা সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়

কোনটা লাগবে, ডেটা কোথায় থাকে, VAT চালান, ইন্টারনেট না থাকলে কী হবে — সাধারণ প্রশ্নের সোজা উত্তর।

FAQ

যা সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়

UBOS সাপোর্ট — প্রশ্নের উত্তর দিচ্ছেন
প্রশ্ন থাকলে সরাসরি জিজ্ঞেস করুন — ফ্রি পরামর্শ
আমার কোনটা লাগবে?

এক লাইনে: হিসাব-মজুদ-বিক্রি লাগলে AVA; পুরো ব্যবসা এক জায়গায় আনতে ABOS; কারখানা, গার্মেন্ট বা বহু কোম্পানি থাকলে NEXUS; FMCG প্রোডাকশন ও গ্লোবাল ট্রেডিংয়ে Manager; বিতরণ নেটওয়ার্কে UBOS DMS; মাঠের বিক্রয়ের জাতীয় ছবিতে ABOS Sales Intelligence; কমিশনের ডিপো চালালে ডিপো ম্যানেজমেন্ট; ডিলারশিপে ডিলারশিপ ম্যানেজমেন্ট; বড় শিল্পের জন্য কাস্টমাইজড UBOS; ছোট দোকানে POS। নিশ্চিত না হলে একটা কল দিন — আমরা বলে দেবো।

ডেটা কি আমাদের নিজের সার্ভারে রাখা যাবে?

যাবে। on-premise নিলে পুরো ডেটাবেজ আপনার অফিসের সার্ভারেই থাকবে, আমরা শুধু সেটআপ করে দেবো। ক্লাউড নিলেও যেকোনো সময় সম্পূর্ণ ব্যাকআপ নামিয়ে নিতে পারবেন।

VAT / Mushak চালান কি বানানো যায়?

হ্যাঁ, বাংলাদেশের VAT কাঠামো মাথায় রেখেই বানানো। চালানের ফরম্যাট আপনার ব্যবসার ধরন অনুযায়ী সেট করে দেওয়া হয়।

ইন্টারনেট না থাকলে কী হবে?

সফটওয়্যারগুলো ব্রাউজারভিত্তিক, তবে চাইলে অফিসের ভেতরের লোকাল সার্ভারে বসিয়ে দেওয়া যায়, তখন ইন্টারনেট ছাড়াই অফিসের ভেতরে চলবে।

প্রশিক্ষণ ও সাপোর্ট কতদিন পাওয়া যাবে?

সেটআপের সাথে প্রশিক্ষণ থাকে। সাপোর্টের মেয়াদ ও শর্ত জানতে যোগাযোগ করুন।