হিসাব ও অর্থ
ভাউচার, লেজার, ব্যাংক-নগদ, ট্রায়াল ব্যালান্স, লাভ-ক্ষতি ও ব্যালান্স শিট — বন্ধ মাসে কেউ বদলাতে পারে না।
হিসাব এক জায়গায়, স্টক Excel-এ, অর্ডার খাতায় — মাস শেষে কিছুই মেলে না। UBOS-এর ERP-তে বিক্রি হলে মজুদ নিজে কমে, হিসাবে নিজে ওঠে, ক্রেতার বাকি নিজে বাড়ে। বাংলা ও ইংরেজিতে, ওয়েব ও মোবাইলে।
এক লগইনে পুরো কোম্পানি — প্রতিটি বিভাগ একই তথ্যে কাজ করে।
ভাউচার, লেজার, ব্যাংক-নগদ, ট্রায়াল ব্যালান্স, লাভ-ক্ষতি ও ব্যালান্স শিট — বন্ধ মাসে কেউ বদলাতে পারে না।
একাধিক গুদাম, ব্যাচ ও মেয়াদ, স্থানান্তর আর মাল গোনা — কোন মাল কোথায়, এক নজরে।
অর্ডার থেকে চালান, ডেলিভারি, আদায় আর ক্রেতার বাকির সীমা — সীমা পার হলে বিক্রি থামে।
চাহিদাপত্র, ক্রয়াদেশ, মাল গ্রহণ, LC ও আমদানির খরচ — মালের আসল খরচ ঠিক থাকে।
BOM ও ফর্মুলা, উৎপাদন আদেশ, মান-পরীক্ষা — কাঁচামাল থেকে তৈরি পণ্য পর্যন্ত।
বহু-ধাপের অনুমোদন, প্রতিটি বদলের আগের-পরের মান লেখা থাকে — কে, কখন, কী বদলাল।
ব্যবসার আকার আর ধরন অনুযায়ী আমাদের ERP-গুলো:
বহু-শিল্পের এন্টারপ্রাইজ ERP — ফ্যাক্টরি, গার্মেন্ট, FMCG, আমদানি-রপ্তানি, পাইকারি, ডিপো, ডিলার, POS ও ফার্মেসি; বহু কোম্পানি ও শাখা, AI কোপাইলট।
দেখুন →FMCG উৎপাদন, গ্লোবাল ট্রেডিং ও বহু-শাখার ব্যবসার পূর্ণাঙ্গ ERP।
দেখুন →হালকা কিন্তু পূর্ণাঙ্গ ERP — হিসাব, মজুদ, বিক্রয়, ক্রয়, বাকি নিয়ন্ত্রণ আর মালিকের কেন্দ্র।
দেখুন →ছোট ও মাঝারি ব্যবসার হালকা হিসাব, স্টক ও বিক্রয় সফটওয়্যার — কম খরচে, কম ঝামেলায়।
দেখুন →বড় শিল্পের নিজস্ব নিয়মে বানানো সফটওয়্যার।
দেখুন →ERP হলো এমন একটা সফটওয়্যার যেখানে হিসাব, মজুদ, বিক্রয়, ক্রয়, উৎপাদন আর মানুষের কাজ এক তথ্যভান্ডারে চলে। এক জায়গায় একবার লিখলে বাকি সব বিভাগে নিজে থেকে মেলে।
লাগে, তবে ছোট মাপে। AVA বা ABOS দিয়ে হিসাব আর বিক্রি এক জায়গায় এনে শুরু করা যায়, ব্যবসা বাড়লে ধাপে ধাপে মজুদ, ক্রয় আর মানুষ যোগ হয়।
হ্যাঁ। প্রতিটি পর্দা বাংলা ও ইংরেজি দুই ভাষায়; প্রত্যেক ব্যবহারকারী নিজের ভাষা বেছে নেন।
আছে। মাঠকর্মীর অর্ডার, ডেলিভারি, আদায় আর মালিকের সারাংশ মোবাইল থেকেই।
যায় — ফ্রি। যোগাযোগ পাতা থেকে সময় ঠিক করুন, আপনার ব্যবসার কাজ ধরে দেখানো হবে।
১৫ মিনিটের ফ্রি পরামর্শ — কোনো টাকা লাগবে না, কোনো চাপ নেই।